বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

২৭ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এ ড্রাফট।

এর আগেই জানা গেল ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে গেইলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে শোনা যাচ্ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। এ নিয়ে চট্টগ্রামের সাথে মৌখিক কথাবার্তাও হয় গেইলের। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সাথে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস।

বরিশাল দলে অটো চয়েজ হিসেবে আগেই নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া বিদেশিদের মধ্যে এই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলংকার দানুশকা গুনাথিলাকা। এবার তৃতীয় বিদেশি হিসেবে যুক্ত হলেন ক্রিস গেইল।

বিপিএল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *