বর্তমান পরিস্থিতি ভোটের তফসিল ঘোষণার জন্য অনুকূল

নিউজ ডেস্ক: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রতিবন্ধক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর হোসেন। বলেছেন, বিদ্যমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুকূল।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে নির্বাচন কমিশনের বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনও প্রতিবন্ধকতা নেই।

জাহাঙ্গীর আলম বলেন, বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনও প্রতিবন্ধকতা নেই।

ইসি সচিব আরও বলেন, বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।

নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সাথে বৈঠক করে।

নির্বাচন কমিশন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ