১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, ফেনী): ফুলগাজীতে মুহুরী বাঁধের দুই স্থানে ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। অতিবর্ষণে মুহুরী নদীতে পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাঁধ ভেঙে নদী তীর প্লাবিত ওয়ার ঘটনা ঘটে।
পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী আখতার হোসাইন জানান, ফুলগাজী বাজারের পাশে উত্তর দৌলতপুরে বাঁধ ভাঙনে চারটি গ্রাম ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া একই উপজেলার জয়পুরে বাঁধ ভেঙে আরও তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
বাঁধ ভেঙে প্লাবনে তলিয়ে গেছে ফুলগাজী বাজার, ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ রাস্তাঘাট, মাছের ঘের, ফসলের বীজতলা।
ভাঙনস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবু সেলিম মোহাম্মদ মাহামুদ উল-হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: কর্ণফুলীর পাড়ে শিল্প-কারখানা নির্মাণ করা যাবে না
মুহুরী বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ৭৩২ কোটি টাকার একটি প্রকল্প যাচাই বাছাই চলছে। এর বাস্তবায়ন হলে স্থানীয় মানুষ সুফল ভোগ করবেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম জানান, জরুরিভিত্তিতে ৫শ’ জনকে শুকনো খাবার দেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ৬ জুন সদর ইউনিয়নের ঘনিয়ামোড়াতে বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়।
মুহুরী নদী/এএমএম/আরএম
আরও পড়ুন: নদী ভাঙন রোধে কাজ চলছে
















Leave a Reply