নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈদ্যুতিক মোটর চালিয়ে পুকুরে থেকে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ রুবেল। তিনি একই এলাকার মোহাম্মদ ফকিরে ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার দারোগা বাজারের কাছে সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত থেকে বাড়ির পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রুবেল। আজ সকালে পুকুরের পানি কমে গেলে তিনি পুকুরে মাছ ধরছিলেন। একপর্যায়ে মোটর থেকে ধোঁয়া বের হতে দেখে পুকুর থেকে মোটরে হাত দেন। সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। রুবেলকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়েছে।
বাঁশখালী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply