বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

১১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এই টিকা আসবে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেনকে উদ্ধৃত করে এক বার্তায় একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সভাপতিত্বে কোভিড-১৯ বিষয়ে ভার্চ্যুয়ালি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ ও পরবর্তী করণীয় নিয়ে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে ভার্চ্যুয়াল বৈঠক শেষে উপহার দেয়ার এ ঘোষণা আসে।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *