বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের চার মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে ১৫৬/৬ রানে ইনিংস গুটাল ইংল্যান্ড। ইংলিশদের কম রানে আটকিয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সাথে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সাথে সাথেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল।

নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মালান।

সাকিবের করা বলটি সামনে এসে খেলেন মালান। লং অনে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্ত কোনও ভুল করেননি। তার ক্যাচে পরিণত হয়ে দলীয় ৮৮ রানে মালান ফেরেন সাজঘরে।

১৫ দশমিক ৬ ওভারে দলীয় ১৩৫ রানে মুস্তাফিজুর রহমানের করা বলে বোল্ড হয়ে ফেরেন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।

১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।

নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬ দশমিক ১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফির্ল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।

১৮ দশমিক ৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *