বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড

০২ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): কাল থেকে থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রিলিয়া (সিএ)।

হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে অধিনায়কের নাম ঘোষনা না করেই সিরিজ খেলতে গেল ২৯ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখে অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজ শুরুর আগের দিন দলের অধিনায়কের নাম ঘোষনা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাঁচ ম্যাচের সিরিজে দলের অধিনায়কত্ব পেলেন ওয়েড।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।

ক্রিকেট/এসকেএম