বাংলাদেশে আসছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক: ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ খবর জানিয়েছেন। এর আগে গত ৩ জুলাই আর্জেনিটনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, রোনালদিনহো এবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা করবেন।

ফেসবুকে শতদ্রু দত্ত লিখেছেন, ‘আমার সোনার বাংলা’…আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।

দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যকে শতদ্রু দত্ত জানান, ১৮ অক্টোবর দুপুরে রোনালদিনহো ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা করবেন রোনালদিনহো। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিতে পারলে আমরা তার সাথেও দেখা করব। ১৯ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রোনালদিনহো ঢাকা ছাড়বেন।

ঢাকা ছাড়ার আগে একটি স্পনসর প্রতিষ্ঠানের সাথেও রোনালদিনহো বসবেন বলে জানিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান মাতানো সাবেক এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।

বার্সার জাগরণের নেপথ্যে রোনালদিনিওর ভূমিকাকে বড় করে দেখেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। এসি মিলানের হয়েও সিরিজ জিতেছেন রোনালদিনহো। ২০০২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিক থেকে রোনালদিনহোর গোলটি বিশ্বকাপের ইতিহাসে সেরা গোলগুলোর একটি। পেশাদার ফুটবলে ২০১৫ সালে সবশেষ ম্যাচ খেলেন তিনি।

রোনালদিনহো/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *