৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান (ডিসিএম) হুয়ালং ইয়ান বলেছেন, চীনা টিকা উৎপাদন গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কোম্পানিগুলো যৌথ উদ্যোগে চীনা টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে।
মঙ্গলবার তিনি তার ফেসবুকের অফিসিয়াল পেইজে ণিখেছেন, চীনা টিকা গবেষণা ও উন্নয়ন কোম্পানিগুলো বাংলাদেশে ভবিষ্যতে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি অংশীদারদের সাথে কাজ করছে।
হুয়ালং ইয়ান বলেন, চীন অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সহযোগিতামূলক উৎপাদন চালিয়েছে। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিদেশী কোম্পানিগুলোকে সহযোগিতা দিয়েছে।
আরও পড়ুন: করোনা টিকা নিয়ে চিনের আশ্বাস
তিনি আরও বলেন, চীন এখন পর্যন্ত প্রায় একশ’টি দেশকে টিকা সরবরাহ করেছে এবং কোভাক্সকে ১০ মিলিয়ন ডোজ টিকার প্রথম ব্যাচ সরবরাহ করবে।
ডিসিএম উয়ান বলেন, চীনা টিকাগুলোই হচ্ছে অনেক উন্নয়নশীল দেশে প্রাপ্ত টিকার প্রথম ব্যাচ।
করোনা টিকা/টিটি/আরএম















Leave a Reply