বাংলাদেশ এগিয়েছে তিন ধাপ

২৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশে ফুটবল দলের জন্য সুখবর দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশের। চলতি মাসে ঘরের মাঠে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো পারফরম্যান্সের কারণে এ উন্নতি ঘটলো।

বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সবশেষ র‌্যাংকিং।

নতুন র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ১৮৭ থেকে তিন ধাপ এগিয়ে এখন ১৮৪ নাম্বারে উঠে এসেছে। ৯১৪ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। ৬ বেড়ে এখন ৯২০ পয়েন্ট।

ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়াম যথারীতি শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। ব্রাজিল আছে তিনে। পরের তিন অবস্থানে যথাক্রমে ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। আটে রয়েছে উরুগুয়ে।

ফিফা/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *