আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বাখমুত শহরে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮০ হাজার সেনা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহতদের অর্ধেকই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্য। কিবরি বলেন, বাখমুত দিয়ে দনবাসে রুশদের ব্যাপক হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক রয়ে গেছেন। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব বড় কোনও প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনও এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এক শহরের পেছনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে।
বিবিসি স্বতন্ত্রভাবে কিবরির দেয়া হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। আর মস্কোও এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই দেশটির সেনারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাখমুতে তারা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ করতে ও তাদের মজুত করা যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply