২৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বাগেরহাটের ফকিরহাট এলাকার বৈলতলীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।
শুক্রবার সকাল পৌনে ৮ টার দিকে ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসী বাজারেরর অহিদুজ্জামানের ছেলে আব্দুল হাই ও বাগেরহাট সদরের দক্ষিন খানপুর এলাকার মোনতাজ শেখের ছেলে নজরুল ইসলাম শেখ। বাকি দুই জনের নাম জানা যায়নি। নিহত যাত্রীদের সবাই পানচাষী ও শ্রমিক। আহত ইজিবাইকের যাত্রী নুর মোহম্মদকে উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক সাতক্ষীরার রঘুনাথপুরের সিদ্দিক হোসেনের ছেলে ওসমান গনিকে পুলিশ আটক করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাট গামী যাত্রী বাহি ইজিবাইক টি বৈলতলী এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময়ে ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থালেই নিহত হয়। মুখোমুখি সংর্ঘষে দুপড়ে মুচড়ে ইজিবাইকের মধ্যে থাকা আহত নুর মোহাম্মদকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ওসমান গনিকে আটক করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















