১৯ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা মহামারির কারণে এক বছর পেছানো হয়েছিল ২০২০ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানো কথা ছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এরপরই সুবিধাজনক সময়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের কথা ছিলো। সম্প্রতি তা বাতিলের ঘোষণা দিয়েছে ফিফা।
মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই ২০২০ নারীদের এ দুই বিশ্বকাপ বাতিল করা হয়েছে। তবে ২০২২ টুর্নামেন্ট দুটি আয়োজনের অধিকার ২০২০ সালে যাদের হাতে ছিল তাদেরই থাকবে। খবর: গোল ডট কম।
সে হিসাবে ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ভারতে এবং অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ কোস্টারিকাতেই অনুষ্ঠিত হবে।
আগামী বছরেও করোনা ভাইরাসের প্রকোপ থাকায় কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না বিশ্ব ফুটবল গভর্নিং বডি। যে কারণে ২০২০ সলের বিশ্বকাপটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফুটবল/এসকেএম
















Leave a Reply