স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার বাফুফের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে গত শুক্রবার আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) দুই বছরের জন্য বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে।
আবু নাইম সোহাগের জায়গায় ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাফুফে/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply