১৯ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান।
রোববার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।
বাসায় ফেরার পথে আকরাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন ভালো অনুভব করছি। তেমন কোনও সমস্য দেখছি না। কাশিও অনেক কম। দ্বিতীয় করোনা পরীক্ষার ফর নেগেটিভ এসেছে। আমার জন্য দোয় করবেন।
উল্লেখ্য, এপ্রিলের শুরু থেকে ঠাণ্ডা জ্বর ও কাশি দেখা দেয় আকরাম খানের। বিষয়টিকে করোনা উপসর্গ ভেবে গত ৯ এপ্রিল করোনা টেস্টের জন্য নমুনা দেন তিনি। টেস্টে করোনা পজিটিভ আসে তার। পরে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছিলেন আকরাম খান।
পরে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে আক্রন্তের ৬ দিন পর ১৫ এপ্রিল বিকেলে রাজধানির একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
আকরাম খান/এসকেএম















