বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

৩০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): গণপরিবহণে অর্ধেক ভাড়া নিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হলো। আগামীকাল বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহণ বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন। রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ছুটির দিনে এই অর্ধেক ভাড়া কার্যকর হবে না। এ ছাড়া ঢাকার বাইরেও এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবেন, তাদের কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি থাকতে হবে। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক বা হাফ ভাড়া চালু করা বিষয়ে বিআরটিএ এবং পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়।

গণপরিবহণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ