বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ

১১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার ভোর ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের ইনখুরজালি হাজিপুরে সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে ৩০ বছর বয়সী বরাত, জাহিনুর ইসলামের ছেলে ৪০ বছর বয়সী রফিকুল ইসলাম ও রশিদুল ইসলামের ১০ দিনের কম বয়সি নবজাতক। বরাত অ্যাম্বুলেন্স চালক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, ভোরে উপজেলার সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৭ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন দিনের নবজাতকসহ তিনজন নিহত হন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *