২৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাসের সাথে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে দুটি যানেই আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন।
বুধবার গভীর রাতে দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ওয়েস্ট পশ্চিমাঞ্চলীয় গভর্নর ফঙ্কা অগাস্টিন এ তথ্য জানিয়েছেন। খবর: সিএনএন।
গভর্নর জানান, স্থানীয় বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৭০ আসনের বাসটির সাথে ট্যাংকারটির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্যাংকারটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তিনি জানান, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। আহত ২৯ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত যাত্রীদের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে, তাদের কারও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।
দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply