বাস চলবে ১২ শর্তে; ভাড়া বাড়ানোর পায়তারা

রাজধানীসহ সারা দেশে বাস চলাচল শুরু হবে পয়লা জুন থেকে। ১২টি শর্ত মেনে চরাচল করবে গণপরিবহন। এই ১২টি শর্তের অন্যতম, বাসের অর্ধেক আসন খালি রাখতে হবে। এই সুযোগে মালিক-শ্রমিক পক্ষ ভাড়া বাড়ানোর পায়তারা শুরু করেছে। দাবি তুরেছে ভাড়া বাড়িয়ে দিতে হবে।

মুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর সাথে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে ২৫ থেকে ৩০ শতাংশ আসন খালি রাখার কথা বলা হলেও পরে ৫০ শতাংশ আসন খালি রাখার সিদ্ধান্ত হয়।

যাত্রীরা অবশ্যই মাস্ক পরে বাসে উঠবেন। চালক ও সহকারিদের মাস্ক সরবরাহ করবেন। বাস ছাড়ার আগে অবশ্যই বাসটিকে জীবাণু মুক্ত করতে হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ সব নিয়ম মানা হচ্ছে কিনা তা তদারক করবে বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এ কাজের জন্য রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলীতে তিনটি আলাদা কমিটি গঠন করা হবে।

৫গ শতাংশ আসন খালি রাখার কারণে মালিকদের লোকসান হবে বলে দাবি করা হয়। শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *