বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

পর্যায়ক্রমে অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে যারা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন তারা হলেন- প্রথম জামাত: সকাল ৭টায়। ইমাম: হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা। ইমাম: মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: হাফেজ ক্বারী মোহাম্মদ আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৯টা। ইমাম: ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মোহাম্মদ শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত: সকাল ১০টা। ইমাম:  মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির:  হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সবশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট। ইমাম: মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

উক্ত ৫টি জামাতে যদি কোনও ইমাম উপস্থিত না থাকেন তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *