বিএনপির মশাল মিছিল দেখে জনগণ আতঙ্কিত হয়

৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কীসে আগুন দেয়। কারণ, বিএনপি বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।

শুক্রবার রাজধানীর মিন্টো রোড়ের সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

ডক্টর হাছান বলেন, আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে। তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে। কিন্তু বাস্তবে তা পারেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে অতিরঞ্জিত করে ও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ, বেগম জিয়া এখানে ভাল চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তার চিকিৎসকরা যেভাবে চায় সরকার তা করতে বদ্ধপরিকর।

তথ্যমন্ত্রী বলেন, কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না। তারা চায় তিনি হাসপাতালে থাকুন, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।

বিএনপি পরগাছার মতো আচরণ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা কখনও ছাত্র আন্দোলন, কখনও গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *