বিএনপি অশোভনীয়তাকে ইন্ধন ও প্রশ্রয় দেয়

৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আলালের মামলা প্রত্যাহারের দাবি প্রমাণ করে, বিএনপি অশোভনীয়তাকে ইন্ধন ও প্রশ্রয় দেয়। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ৪২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আলালের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করার দাবি জানানোর মধ্যে বিএনপি মহাসচিব এটাই প্রমাণ করেছেন তার নেতাদের আশালীন-অশোভন কথা বার্তার প্রশ্রয় দেন তিনি। না হয় মির্জা ফখরুল সাহেব সে দাবি করতে পারতেন না।

এসময় বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্য ‘খালেদা জিয়ার প্রতি অবিচার হলে জনগণ মেনে নেবে না’ এর জবাব দেন ডক্টর হাছান মাহমুদ। বলেন, বেগম খালেদা জিয়া এবং তার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশে যে নিষ্ঠুরতা দেখিয়েছে, দেশের ইতিহাসের পাতায় সেগুলো কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তার মতো খালেদা জিয়াও হত্যাকারীদের পুনর্বাসন করেছেন। বঙ্গবন্ধুর এক হত্যাকারীকে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের পরিচালনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। তার নেতৃত্বেই দেশে অগ্নিসন্ত্রাস-অগ্নিবোমার রাজনীতি হয়।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার যাতে না হয় সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করেছিলেন। ক্ষমতায় থাকাকালে হাজার হাজার সেনাবাহিনীর জওয়ান এবং অফিসারকে বিনা বিচারে মৃত্যৃদণ্ড দিয়েছিলেন, হত্যা করেছিলেন। লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর নির্যাতন চালিয়েছিলেন। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছিলেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার এরকম নিষ্ঠুর আচরণ সত্ত্বেও প্রধানমন্ত্রী তার প্রতি যে সহানুভূতি, মহানুভবতা দেখিয়েছেন, দেখিয়ে যাচ্ছেন সেটি বাংলাদেশে আগে কখনও ঘটেনি। বিএনপি’র একজন্য কৃতজ্ঞ হওয়া প্রয়োজন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *