নিউজ ডেস্ক, চট্টগ্রাম: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্য ‘পাকিস্তানই ভালো ছিল’ এবং রডের মাথায় জাতীয় পতাকা একই সূত্রে গাঁথা। এমন মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের। বললেন, তারা জাতীয় পতাকার অবমাননা করেছে। আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। দু’টি বিষয়ের মধ্যে সম্পর্ক আছে।
শুক্রবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছে। মুন্সিগঞ্জে নিজেদের কর্মীকে নিজেরা মেরেছে। তাদের এখন উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনে নিজেদের কর্মীদের নিজেরা মেরে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। সেটা যদি বিভাগীয় পর্যায়ে সমাবেশের নামে আবারও করার অপচেষ্টা চালায় সেগুলো সরকার কঠোরভাবে দমন করবে। জনগণও তাদের প্রতিহত করবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আহসান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, মোজাফ্ফর আহমদ, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সরওয়ার কামাল।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply