বিক্রি হলো না সাকিব

১৩ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে দুই দিনের নিলামে শনিবার প্রথম দফায় বিক্রি হননি সাকিব। রোববারন দ্বিতীয় দিনেও তার নাম নিলামে তোলা হয়। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখায়নি। যে কারণে অবিক্রীত থেকে যান সাকিব আল হাসান। ফলে আইপিএলের ১৫তম আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের এ তারকা অলরাউন্ডারের।

২০১১ সালের পর এই প্রথম আইপিএল খেলা হচ্ছে না সাকিবের। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় ছিলেন না সাকিব। ২০১৩ সালে খেলেননি চোটের কারণে।

তবে সাকিব দল না পেলেও ঠিকই দল পেয়েছেন বাংলাদেশ সেরা তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

সাকিব-মুস্তাফিজ ছাড়াও আইপিএলের ১৫তম আসরের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম ছিল লিটন দাস, তাসকিন আহমেদ ও তরুণ পেসার শরিফুল ইসলামের।

এই পাঁচ তারকার মধ্যে নিলামে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। সাকিবের না উঠলেও তিনি দল পাননি। আর বাকি তিন ক্রিকেটার লিটন, তাসকিন ও শরিফুলের নামই নিলামে ওঠেনি।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *