বিটিএসের টানে ঘর ছাড়ল আরেক কিশোরী

নিউজ ডেস্ক: কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সাথে যোগ দিতে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় নিখোঁজ জিডি করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ওই কিশোরী।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেমস খেলত এবং ইউটিউবে গান ও সিনেমা দেখত। সবসময় মোবাইল নিয়ে এসবে ব্যস্ত থাকায় সে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এজন্য প্রায় সময় তাকে রাগ চাপ দিতাম। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায়। বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। এমন অবস্থায় সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়ের এখনও কোনও খোঁজ পাইনি। থানায় ডিজি করেছি। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাবো। বিটিএস গ্রুপের নামে কোনও অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বাহিরে ডিউটি করছি তাই এখনও জিডির কপি হাতে পাইনি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

নারায়ণগঞ্জ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *