বিদায় ২০২৩, স্বাগত ২০২৪

নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটা থেমে নেই, ঘুরছে তার নিয়মে। যার প্রতিটি সেকেন্ডের সাথে মিশে আছে মানবসভ্যতার নানা ঘটনা, নানা ইতিহাস। সেসব ঘটনায় মানুষ স্মৃতিকাতর হয়; আবেগে আপ্লুত কিংবা আনন্দে উদ্বেলিত হয়। এভাবে মানুষ এক সময় পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে। পুরনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করে নব প্রত্যয়ে, নব আশায়। কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। আর মাত্র কয়েক ঘণ্টা পর মানুষ বরণ করবে নতুন বছরকে। রাত শেষে সকালটা হবে নতুন বছরের। নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। বিদায় নিচ্ছে খ্রিষ্টীয় ২০২৩, স্বাগত ২০২৪।

ক্যালেন্ডারের পাতায় ২০২৩ হচ্ছে অনেক ঘটনাবহুল। বাংলাদেশসহ সারা বিশ্বে নানা ঘটনার সাক্ষী ২০২৩। বিশেষ করে বাংলাদেশে ২০২৩ ছিল নানা অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি- সব মিলিয়ে ঘটনাবহুল ছিল ২০২৩ সাল।

বছরের শুরু থেকেই রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। সভা, সমাবেশ, মিছিল, মিটিংয়ে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যেও। এছাড়াও ২০২৩ সালে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

অন্যদিকে বছরটিতে আন্তর্জাতিক ঘটনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- হামাস-ইসরাইল যুদ্ধ। হামাসের এক অপারেশনকে কেন্দ্র করে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। যা এখনও চলমান। এ যুদ্ধে এখন পর্যন্ত শিশুসহ ২১ হাজার ফিলিস্তিনি নিহত হন।

ক্রিড়াঙ্গণেও এ বছর ছিল উল্লেখযোগ্য একটি বছর। বিশেষ করে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ এ বছর ভারতে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারতকে রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এ বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরমেন্সে ব্যাপক সমলোচনার মুখে পড়তে হয় ম্যানেজমেন্টকে। বিশেষ করে তামিম ইকবালের অবসর ইস্যুতে উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া।

নববর্ষ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *