বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

১১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় পূজামণ্ডপে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পর্শে একে একে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৪৫ বছর বয়সী গেদু মাহত, ৩২ বছর বয়সী পলাশ মাহত ও ৩৩ বছর বয়সী ক্ষিতিশ চন্দ্র মাহত। তাদের সবার বাড়ি একই এলাকায়।

শিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে পূজামণ্ডপে আলোকসজ্জায় সংযোগ দেয়া বৈদ্যুতিক তারে গেদু মাহত ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে পলাশ ও ক্ষিতিশ স্পষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে গেদুর ছেলে রুবেল মাহতও আহত হয়।

বিদ্যুৎস্পৃষ্ট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *