১৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি পাপুয়া নিউ গিনি।
ম্যাচের টস ভাগ্য গিয়েছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। ওমানের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে পাপুয়া নিউগিনি।
টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে বোলিংই নিতেন। তাই টসে হারা একটি বড় ফ্যাক্টর হতে পারে। আর উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিল ওমান। তবে টি-টোয়েন্টি ব্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।
পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অদিনায়ক, চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।
ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিল্লাল খান ও নাসিম খুশি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















