বিশ্ব ভালোবাসা দিবস আজ

নিউজ ডেস্ক: আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। মূলত এটি পশ্চিমা সংস্কৃতির হলেও কয়েক বছর ধরে পালন করা হচ্ছে বিশ্বব্যাপী। আমাদের দেশেও এই দিনটি বেশ ঘটা করেই উদযাপন করা হয়। মনের ভিতরে লুকানো ভালোবাসার কথা বলে দেয় অনেকেই এই ভ্যালেন্টাইনস ডে’তে। সকাল থেকেই দেখা যায় তরুণ-তরুনীরা ফুলের দোকানে ভিড় জমায়। এই দিনে বাঙালি   মেয়েরা লাল শাড়ি পরে তাদের ভালোবাসার মানুষটির সাথে সময় কাটায়। পার্কে, সিনেমা হলে, রেষ্টুরেন্টগুলোতে মানুষের প্রচুর ভিড় থাকে।

ভালোবাসা দিবস বলতে অনেকেই বুঝে নেয় যে, এটি বুঝি শুধু প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীদের জন্যই। এটি একটি ভুল ধারণা। এদিনে আমরা আমাদের মা-বাবা, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুদের সাথেও উদযাপন করতে পারি। আমরা যাকে ভালোবাসি তাকে নিয়েই দিনটি কাটাতে পারি। একটি গোলাপ কিনে আজ আপনি আপনার মাকেও জানিয়ে দিতে পারেন যে আপনি আপনার মায়ের প্রতি কৃতজ্ঞ।

ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ইতিহাস ও প্রত্নতত্ত্ব‘ভ্যালেন্টাইনস-ডে’ এর ইতিবৃত্ত।

ভালোবাসা দিবস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *