বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে

১ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতশাসিত জম্মু-কাশ্মীরে একটি মাইক্রোবাস খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাশ্মিরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় গাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজের দুর্গম এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা সংক্রান্ত সব রকম সাহায্য করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *