বিয়ে করলেন চাহাল

২৩ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেই সাত পাকে বাধাঁ পড়লেন ভারতের লেগ স্পেনার যুজবেন্দ্র চাহাল। প্রেমিকা ধনশ্রী বর্মার সাথে মালা বদল করলেন তিনি। 

বিয়ের অনুষ্ঠান শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় চাহাল। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের জানিয়ে দেন সেই সুখবর। 

ছবিতে দেখা গেছে, ধনশ্রী মেরুন লেহেঙ্গায় বধূবেশে আর চাহাল আইভরি শেরওয়ানি ও মেরুন পাগড়িতে বর বেশে হাস্যজ্বল। পাশাপাশি একে অপরের দিকে তাকিয়ে। দুজনের মুখেই এক হাসির আলোকছটা।

চলতি বছরের আগস্টে ধনশ্রীর সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন চাহাল। ধনশ্রীর সাথে তার রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে সময় চাহাল লিখেছিলেন, ‘আমরা হ্যাঁ বললাম’।

আর চাহালকে নিজের ছাত্র বলে জানান ধনশ্রী। 

তিনি লিখেছিলেন, আমাদের মধ্যে (চাহাল-ধনশ্রী) ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে যুজবেন্দ্র চাহাল। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। সেখান থেকেই আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *