বুধবার প্রধান বিচারপতির সাথে ইসির বৈঠক

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক আগামীকাল বুধবার। এদিন বিকেলে সুপ্রিম কোর্টে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, আগামীকাল ১ নভেম্বর প্রধান বিচারপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছাড়ানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।

তিনি আরও জানান, প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রধানগণ ও কর্মকর্তাগণ এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।

নির্বাচন কমিশন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *