বুরকিনা ফাসোয় স্থলমাইন বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে রাস্তার উপর রাখা একটি মাইন চলন্ত বাসের ধাক্কায় বিস্ফোরণে অন্তত ১০ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার আঞ্চলিক গভর্ণর কর্নেল হুবার্ট ইয়ামিওগো এ কথা জানান। খবর: এএফপি।

গভর্নর হুবার্টের এক বিবৃতিতে বলা হয়, রোববার বিকেলের ওই দুর্ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের এই অঞ্চলের প্রধান শহর ফাদা ন’গুরমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য যাত্রীরা নিখোঁজ রয়েছে বলে মনে করা হচ্ছে।  নিহতদের বেশিরভাগ  ছিল নারী ও শিশু। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। একটি  নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি রাস্তায় এক বিস্ফোরকের আঘাতে দুই সেনা নিহত হওয়ার পর ঘটনাটি ঘটে।

২০১৫ সাল থেকেই ওই অঞ্চলে আল-কায়েদা ও আইএস (ইসলামিক ষ্টেট) গোষ্ঠীর সাথে যুক্ত সশস্ত্র জিহাদিদের সক্রিয় তৎপরতা ও হামলা চলতে থাকে। এসব হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তাদের হামলা বেড়েছে। বিশেষ করে জিহাদিদের সাথে যুদ্ধরত মালি ও নাইজার সীমান্তবর্তী উত্তর ও পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে।

বুরকিনা ফাসো/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ