১৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঈদুল আজহা সামনে রেখে চলমান লকডাউন শিথিল করেছে সরকার। আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এ সময় সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এর আগে করোনা সংক্রমন উর্ধ্বগতির কারণে দুই দফায় ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশনা জারি করে বেবিচক।
বেবিচক/এসকেএম















