বেস্ট ফ্রেন্ড-থ্রি

০১ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): টেলিভিশন নাটকের বর্তমান সময়ের দুই তারকা মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান। ইতোমধ্যে তাদের জুটিতে বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয় হয়ে উঠেছে। তাদের জুটিতে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি হয়েছে বেশ দর্শকপ্রিয়। সেই গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’।

মেহজাবিন চৌধুরী

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবিন।

নাটকটিতে আরও অভিনয় করছেন আদর, শহীদ উন নবী সহ আরো অনেকে। সম্প্রতি উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

জোভান বলেন, এর আগে প্রবীর দাদার পরিচালনায় ‘বেস্ট ফ্রেন্ড’ ও ‘বেস্ট ফ্রেন্ড টু’তেও কাজ করেছি। আমার বিশ্বাস ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ও দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হবে।

বিনোদন/এসকেএম