১৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্তে এই বিধিনিষেধ চলবে ১৫ জুলাই পর্যন্ত। চলমান এ বিধিনিষেধে ব্যাংকের লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ব্যাংকের লেনদেন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কাল থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।
ব্যাংকিং সময়/এসকেএম













