ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

রিও ডি জেনেইরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

পুলিশের জানিয়েছে, অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে- এমন খবরে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল।

সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সাথে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

ব্রাজিল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *