১৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ৩৫ বছর বয়সী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, ৩২ বছর বয়সী মাহফুজ মিয়া ও ৩০ বছর বয়সী আমজাদ। আহত দুইজন হলেন, খেজুর মিয়া ও কামাল মিয়া।
হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, নিহত সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে সিএনজিচালিত অটোরিকশায় কাজের উদ্দেশ্যে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply