২৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার লইসক্যা বিলে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে।

শুক্রবার সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী নৌকার সাথে যাত্রীবাহী নৌকার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিকাল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইসক্যা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সাধে ধাক্কা লাগে। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় মানুষও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নৌকাডুবি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply