ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, নিহত বেড়ে ২০

২৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার লইসক্যা বিলে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী নৌকার সাথে যাত্রীবাহী নৌকার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। আশঙ্কা আবস্থায় থাকা ৬ জনকে সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আশঙ্কা প্রকাশ করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসক্যা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে।

নৌকাডুবি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *