ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২২ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলদেশ। ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জিতল বাংলাদেশ দল।

বুধবার সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা। ম্যাচের ৭৯ মিনিটের মাথায় আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

ম্যাচের প্রথমে ভারত দাপট দেখালেও দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত বাংলাদেশের মেয়েরা। তবে গোললাইনে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে পুড়ে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের জালে একের পর এক আক্রমণ করে মান্ডার দল।

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালান বাংলাদেশের রিপা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম। একের পর এক আক্রমণের পরও সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে মারিয়া মান্দার দল।

খেলার ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

এর আগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল শ্রীলংকার জালে ১২ গোল দিয়ে ফাইনালে ওঠে মারিয়া-আঁখিরা।

ফুটবল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *