ভারতের কাছে হারলো বাংলাদেশ

৭ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ ভারতের কাছে হেরেছে ২ গোলের ব্যবধানে। ভারতের পক্ষে দুইটি গোলই করেন ভারতীয় অধিনায়নক সুনীল ছেত্রী।

সোমবার বিশ্বকাপ বাছাই পর্বে জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি।

খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধে, খেলার ৭৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভারতীয়রা। দলীয় অধিনায়ক বাংলাদেশের গোলরক্ষককে বোকা বানিয়ে গোলটি করেন। অতিরিক্ত ৪ মিনিটের দ্বিতীয় মিনিটে সুনীল ছেত্রী দল ও নিজের দ্বিতীয় গোলটি করেন। টুর্নামেন্টে এ নিয়ে তার গোলের সংখ্যা চারটি।

ই-গ্রুপে সাত ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। সমসংখ্যক খেলায় ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান পাঁচ দলের মধ্যে চঞ্চম।

ফুটবল/টিটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *