ভারতের বিপক্ষে খেলবেন না মুশি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে খেলবেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নবজাতক সন্তান এবং পরিবারের সাথে থাকতে মুশফিকের ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তার স্ত্রী সুস্থতার দিকে আছে। এই অবস্থায় স্ত্রী এবং সন্তানের পাশে তার থাকা প্রয়োজন। আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি এবং ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার জন্য তাকে অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দ্বিতীয়বারের মত বাবা হবার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সুপার ফোর পর্বে শ্রীলংকার বিপক্ষে খেলার পরদিন দেশে ফেরেন মুশফিক। ভারতের ব্পিক্ষে ম্যাচের আগে কলম্বোতে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো তার। কিন্তু এখন পরিবারের সাথে ঢাকায় থাকবেন তিনি।
সুপার ফোর পর্বে পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলংকার কাছে ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে ইতোমধ্যে কার্য্ত বিদায় নিয়েছে বাংলাদেশ।

সবার আগে ফাইনাল নিশ্চিত করা ভারতের সাথে এখন সুপার ফোর পর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশ।

মুশফিক/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *