ভারতের স্বপ্নকে ধুলোয় মিশিয়ে শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক: উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে আনলো অস্ট্রেলিয়া। ভারতীয়দের স্বপ্নকে ধুলোয় মিশিয়ে ষষ্ঠবারের মত বিশ্ব শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৩তম আসরের ফাইনালে ৪২ বল হাতে রেখেই ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অজিরা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক কামিন্স। চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে রোহিত শর্মার দল অল আউট হয় ইনিংসের শেষ বলে, ২৪০ রানে।

টার্গেট তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের। শুরুতে ৪৭ রানে ৩ উইকেট হারালেও পরের ব্যাটসম্যানরা তাতে বিচলিত না হয়ে খেলে গেছেন নিজেদের ছন্দবিজায় রেখে। বিশেষত চতুর্থ উইকেট জুটিতে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন ২১৫ বলে ১৯২ রানের জুটি বেঁধে দলকে জয়ের পথে নিয়ে যান।

ভারতকে নিয়ে অজিরা কতোটা ছেলেখেলা করেছে তা দেখা গেছে শেষের দিকে। জয়ের জন্য তাদের শেষ ২ রানের জন্য হাতে ছিল ৪৪ বল। ট্রাভিস হেড বল উড়িয়ে মেরেছিলেন বাউন্ডারির আশায়। কিন্তু সীমানার কাছে ধরা পড়ে তার উইকেট। ১২০ বলে ১৩৭ রানের ক্যামিও ইনিংস খেলার পথে চার হাঁকিয়েছেন ১৫ বার, ওপর দিয়ে বল সীমানা পাড় করেছেন ৪ বার। বিনিময়ে মিলেছে ম্যাচ অব দ্যা ফাইনালের সম্মান।

এরপর মাত্র এক বল মোকাবেলায় জয়ের জন্য ২ রান সংগ্রহ করেন গ্লেন ম্যাক্সওয়েল। অন্যপ্রান্তে থাকা মার্নাস ১১০ বল মোকাবেলায় ৫৮ রান করে থাকেন অপরাজিত।

এর আগে, টানা ১০ ম্যাচ জেতা ভারত শিবির টস হেরে ব্যাট করতে নেমেই অজি আক্রমণে দিশেহারা বোধ করে। দলের টপ অর্ডার নামের প্রতি সুবিচার করতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে ২৪০ রানেই থেমে যায় রানের চাকা।

অধিনায়ক রোহিত করেন ৩১ বলে ৪৭ রান। বিরাট কোলি ৬৩ বলে ৫৪ রান করেন। লোকেশ রাহুলের সংগ্রহ ১০৭ বলে ৬৬ রান। শেষ দিকে দলকে খানিকটা সম্মানজনক স্কোরের দিকে নেয়ার চেষ্টা করেন সুরাইয়া কুমার যাদব। তিনি আউট হওয়ার আগে করেন ২৮ বলে ১৮ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৫৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া প্যাট কামিন্স ৩৪ রানে ও জশ হেজেলউড ৬০ রানে ২টি করে উইকেট নেন।

বিশ্বকাপ/এএমএম

 আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *