ভালো নেই সৌমিত্র

০৯ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ভালো নেই ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গুরুতর অসুস্থ হয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ৩৬ দিন ধরে চিকিৎসাধীন আছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, আবারও কিডনিতে ডায়ালাইসিস করাতে হবে তার। এ ছাড়া তার ট্র্যাকিওস্টমি করা হবে। তবে রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রা স্বাভাবিক রয়েছে তার। মাঝে মাঝে জ্ঞান ফিরলেও স্থায়ী হচ্ছে না। খবর: আনন্দবাজার পত্রিকা।

চিকিৎসকরা আরও জানান, সামনের সপ্তাহে সৌমিত্রের ট্র্যাকিওস্টমি করা হতে পারে। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করা হচ্ছে। ফুসফুসে বেশি অক্সিজেন পৌছে দিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

সব মিলিয়ে জনপ্রিয় এ অভিনেতার শারীরিক অবস্থা এখনও আগের মতোই। নতুন করে তার আর কোনো পরিবর্তন হয়নি। মাঝে মাঝে তার জ্ঞান ফিরছে। তবে তা স্থায়ী হচ্ছে না।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *