ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

২৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, নোয়াখালী): নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক রোহিঙ্গাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু রয়েছে।

রোববার সকালে কর্তৃপক্ষের সাথে কথা বলে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচর পাঠিয়েছে কোম্পানিগঞ্জ পুলিশ।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাট সংলগ্ন আলমগীরের দোকান এলাকায় শিশুসহ ১৮ জন লোকজন একসাথে ঘোরাঘুরি করছিল। পরে বিষয়টি তাদের সন্দেহ হলে গতিরোধ করে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। পরে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাদেকুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা জানিয়েছে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে পালিয়ে এসেছিল। কিন্তু দালালরা তাদের কক্সবাজার বলে চর এলাহীতে নামিয়ে দিয়ে চলে যায়। সকালে তাদের পুনরায় ভাসানচরে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *