ভিসা জটিলতায় যেতে পারেননি তাসকিন-বিজয়

২৩ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার বিকেলে সোয়া ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সবার সাথেই যাওয়ার কথা ছিল ওপেনার এনামুল হক বিজয় ও তারকা পেসার তাসকিন আহমেদের। কিন্তু ভিসা জটিলতায় তাদের যাত্রা একদিন পিছিয়ে গেছে।

এ ব্যাপারে তাসকিন জানান, ভিসা আসতে দেরি হওয়ায় যাত্রা একদিন পিছিয়ে গেছে। বুধবার দুবাই উড়ে যাবেন তাসকিন-বিজয়।

এশিয়া কাপের দলে শেষ মুহূর্তে যোগ হওয়া ওপেনার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া থেকে দুবাই পৌঁছেছেন।

৩০ অগাস্ট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপের বাংলাদেশ দল:  সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ