নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে এ ঘটনা ঘটেছে।
বেশ কয়েক বছর ধরে তিউনিসিয়া থেকে নৌপথে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে। বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য প্রাণহানি ঘটছে। তবুও থেমে নেই ভয়ংকর এই সমুদ্রযাত্রা। ভাগ্যান্বেষণের জন্য প্রতিবছর এই রুট ব্যবহার করছে অনেক আফ্রিকান।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে সাফাক্স শহরের একটি সৈকত থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। নৌকাটিতে ৫৭ জন যাত্রী ছিলেন। সাফাক্স থেকে ইতালির লামপেসুদা দ্বীপের দূরত্ব ১৩০ কিলোমিটার।
এদিকে, মরক্কো জানিয়েছে সোমবার ৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। তারা সেনেগালের নাগরিক। পশ্চিম সাহারা উপকূলের ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এ প্রাণহানি ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮৯ জনকে উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply