নিউজ ডেস্ক: তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন ভোটের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।
পরিপত্রে ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়। পাশাপাশি কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এতে বলা হয়, কোনও ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে কোনও প্রার্থী বা তার পক্ষে ক্যাম্প করা যাবে না। এই নিষেধাজ্ঞায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৯ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে প্রদত্ত রিটার্নিং অফিসারের এখতিয়ার ক্ষুন্ন হবে না। আইনানুগভাবে ভোটগ্রহণ করতে হবে। যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রনে এ পরিপত্রে উল্লেখ নেই এসব বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র, আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের নির্দেশনা/পদ্ধতি অনুসরণ করতে হবে।
পরিপত্রে বলা হয়, সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের ভোট গ্রহণে নিযুক্ত করতে হবে। রিটার্নিং অফিসারকে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এত আরও বলা হয়, ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসাররা আইশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত সময়ে ভোট গণনার তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে নিজ নিজ সংস্থার যানবাহন ব্যবহারে নির্দেশনা দেয়া হয়েছে।
নির্বাচন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply