ভোট শুরুর আগে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

২৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর ২ ঘণ্টা আগে মোহাম্মদ মনির উদ্দিন তালুকদার নামে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মোহাম্মদ মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তিনি ফুটবল মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, মনির উদ্দিন ফুটবল মার্কার সদস্য প্রার্থী ছিলেন। ভোট শুরু ২ ঘণ্টা আগে ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ইউপি নির্বাচন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *